দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। আড়াই মাস পর তার ওপর থেকে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো।
বৃহস্পতিবার (২১ মে) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। ফলে তিনি এখন থেকে পূর্ণভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং তার ওপর আর কোনো বিধিনিষেধ থাকবে না।
এর আগে চলতি বছরের ৪ মার্চ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। ২৭ ফেব্রুয়ারি তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশও দেওয়া হয়েছিল।
শোকজের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় হামিম দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজন করায় তাকে শোকজ করা হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন।
জে আই